বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের মানব বন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৯১ বার

দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার বিলাস দাসের উপর শিবির কর্মি এস. এম. জহিরুল ইসলাম এবং তার সহযোগী কর্তৃক হামলার প্রতিবাদ ও তাদের দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যেগে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপী মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, নারী উদ্দোক্তা মাহফুজা ইসলাম, সুজনের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন তালুকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

এছাড়াও মানব বন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন দুমকি প্রেসক্লাব ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানব বন্ধন থেকে এই ন্যাক্কার জনক ঘটনার তিব্র নিন্দা জানানোসহ দোষীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৯ আগষ্ট বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে শহরের কলাতলা এলাকায় বিলাস দাসের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com