মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে চলমান বিধিনিষেধের পরিস্থিতি পরিদর্শন

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭৫৭ বার

যশোরে করোনা ভয়াবহ রুপ ধারণ করেছে। প্রতিদিনই করোনার সংক্রমন বৃদ্ধি পাচ্ছে উদ্বেগজনক হারে। করোনা সংক্রমন রোধে যশোর ও যশোরের নওয়াপাড়া পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। চলমান বিধিনিষেধের চতুর্থ দিনে রোববার শহর পরিদর্শন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় জোয়ার্দার।

শহরের অবস্থা দেখে তারা জনসাধারণের উদ্দেশ্য করে বলেন, আমারা আপনাদের রক্ষার জন্য এই বিধিনিষেধ আরোপ করেছি। সবাই আমাদের কথা মেনে চলছেন তার জন্য ধন্যবাদ। করোনাকে রুখতে আমাদের আরো সচেতন হতে হবে। তার জন্য আপনাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। সকলের সহায়তা পেলে আমরা করোনা মুক্ত হতে সক্ষম হবো।

জেলা প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় ৭ দিনের চলমান বিধি নিষেধ বাস্তবায়নের প্রথম দিনে প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। যশোর পৌর এলাকায় ১৩ টি ফিডার রোড এই দিনগুলোর জন্য বন্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে। শহরে দশটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

এসব চেকপোস্টে পুলিশের একজন এসআই, একজন এএসআই, চার জন কনেস্টবল ও দুই জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এসব চেকপোস্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, নমুনা সংগ্রহের হার কম থাকায় আজ শনাক্তের হার কম। তবে শনাক্তের হার এখনও উদ্বেগজনক। তাই আমাদের নিজে থেকেই সচেতন হওয়া উচিৎ। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com