বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালি

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২২৮ বার

মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬জুন) সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ পিপিএম, জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি সামসুর রহমান ইকবাল, মেডিকেল অফিসার ডাঃ মুসফিক আহমেদ, প্যালেন মেয়র দেলোয়ার হোসেন আকন।

আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৯জন এবং রচনা প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৬জন এবং বিশেষ পুরস্কার ১জন প্রতিবন্দীসহ মোট ১৬জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com