শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বাউফলে যুবলীগ নেতার উপর হামলা

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৫১ বার

পটুয়াখালীর বাউফলে জেলা যুবলীগের সাবেক সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম খাঁনের (৪২) উপর হামলার ঘটনা ঘটেছে।

হামলাকারীরা লোহার রড, ট্যাডা ও রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরতর জখম করেন।

শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এঘটনা ঘটে। গুরুতর আহত রেজাউল করিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলীয় বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আহতের পরিবার জানান, ঘটনার দিন রেজাউল করিম বাড়ি ফেরার পথে দক্ষিণ রাজনগর লাল খাঁন বাড়ির সামনের সড়কের উপর মোয়াজ্জেম, জসিম, ফাহিম, আশ্রাফ, হাসান ও আওয়ালসহ আরও অজ্ঞাত কয়েকজন তাঁর উপর হামলা চালায়। তাঁর দুই পা ট্যাডা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com