বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কুয়াকাটার সৈকতে বালুক্ষয়, পর্যটকদের সমুদ্রে না নামতে ট্যুরিস্ট পুলিশের মাইকিং

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৯৬ বার

পূণিমার জোয়ারের প্রভাবে সাগর ও নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের উত্তাল ডেউ তীরে আঁছড়ে পড়ছে। ফের কুয়াকাটার সৈকতে দেখা দিয়েছে বালুক্ষয়।

মঙ্গলবার সকালে সৈকতের ফিস ফ্রাই মার্কেট সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হয়েছে। আগত পর্যটকদের জোয়ারের সময় সৈকতে নামতে ট্যুরিষ্ট পুলিশ নিষেধ করতে দেখা গেছে।

স্থানীয়র জানায়, জোয়ারের সময় সৈকতের বেলাভূমিতে এখন আর ওয়ার্কিং জোন থাকে না।পর্যটকদের সমুদ্রস্নানে মারাত্মক অসুবিধায় পড়তে হয়। এছাড়া সৈকতের সবুজ বেষ্টনী,কুয়াকাটা জাতীয় উদ্যান,দোকানপাটসহ মসজিদ ও মন্দির ঝুঁকিতে রয়েছে।

কুয়াকাটা ফিস ফ্রাই দোকানি বেল্লাল হোসেন বলেন, জোয়ারের পানি অনেক, তাই দোকান বন্ধ করে দিয়েছি। যেখানে দোকান ছিল সেখানে এখন কোমর সমান পানি। পানির চাপ কমলে আবার দোকান নিয়ে বসবে বলে তিনি জানিয়েছেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, সমুদ্র উত্তাল। তাই সকল পর্যটকদের সমুদ্রে না নামতে বার-বার মাইকিং করে নিষেধ করা হচ্ছে। এছাড়া একটি টিম সার্বক্ষণিক কাজ করছে পুরো সৈকতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com