সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বরগুনায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের আহত ৩০

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৯৭৮ বার

বরগুনায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে সাথে নিয়ে বর্তমান নৌকা মার্কার প্রার্থী মজিবুল হক কিসলু রামরা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তারা নয়া বাজার এলাকায় পৌছালে আগেই ওত পেতে থাকা স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও তার লোক জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে প্রায় ৩০ জনকে আহত করে। এছাড়া ১৩ টি মটরসাইকেল ভাংচুর করে, দুটি মটরসাইকেল আগুন দিয়ে জালিয়ে দেয় ও ৯ টি মটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। বেলা ৩ টার দিকে সদর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যাবস্থা নেয়ার কথা জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com