শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

আটঘরিয়ার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও  ইসলামিক সাংস্কৃতিক ঈদ আয়োজন

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার
 আল ইহসান ওলামা ও ত্বলাবা কল্যাণ পরিষদের উদ্যোগে ও চাচকিয়া হারুনর রশিদ হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও ইসলামিক সাংস্কৃতিক ঈদ আয়োজন-২০২২।
ঈদুল ফিতরের তৃতীয় দিন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাচকিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত কেরাত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক ক্বারী হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব দাঃ বাঃ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক কেরাত পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ উসমান গনী।
ইসলামিক সাংস্কৃতিক আয়োজনে দেশের অন্যতম ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলতান শিল্পীগোষ্ঠীর পাশাপাশি ঢাকা থেকে আসবেন হাসান নাকিব এবং ফজলে নূর সিদ্দিকী।
উল্লেখ্য, সন্ধ্যার পর(বাদ মাগরিব) থেকে ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা ও বাদ এশা কেরাত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com