শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

হাবিপ্রবি তে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার কাল

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩৮ বার

আগামীকাল ২৮শে মার্চ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-১ এ বেলা আড়াই টায় থেকে শুরু হতে যাওয়া মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মার্চ ২০২২ তারিখে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত হবে।

এ সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতনামা সাইকোলোজিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম।

আগ্রহী সকল শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনারে উপস্থিত থাকতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com