শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহন বদরপুর ইউনিয়নের ভোট গ্রহণ সম্পূর্ণ, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫৩ বার

মামলার আতঙ্ক, গুজব ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসব পরিবেশের মধ্য দিয়ে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।

নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাদ মেলকার আনারস প্রতীক নিয়ে বেসরকারি ভাবে ৭১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৯১২ ভোট।

সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়া একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সকালে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রচন্ড রোদের মধ্যে লাইনে দাড়িয়ে ভোটারদেরকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। শুরুতে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়ে।

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনের মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে র্যা ব, পুলিশ ও আনসার বাহিনীসহ ছিল ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ, স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম।

গত ১০ ফেব্রুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ৪ সপ্তাহের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।

সেখানে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন করায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ থেকে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য পদে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে মোট ভোটার রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে নারী ভোটার রয়েছে ১৪ হাজার ২৮৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com