শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন আর নেই

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৭৮ বার

বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পিচ এন্ড জাস্টিস পুরুস্কার প্রাপ্ত, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা শ্রমিক লীগের আহবায়ক, বীর মুক্তি যোদ্ধা মোবারক হোসেন মল্লিক চলে গেলেন না ফেরার দেশে।

টানা ৯বার নির্বাচিত ৪৪ বছর যাবৎ একটি ইউনিয়নের চেয়ারম্যানের পদে থাকা ৭৩ বছর বয়সী কীর্ত্তিমান এ রাজনীতিবীদ শুক্রবার ভোর ৫ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসসহ বার্ধক্ষ্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মোবারক হোসেন মল্লিকের জামাতা রাকিব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঝালকাঠির রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র মোবারক হোসেন মল্লিকের জানাজার নামাজ শুক্রবার বাদ আছর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলেও তার পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে।

স্বর্ণপদক প্রাপ্ত টানা ৯ বারের নির্বাচিত চেয়ারম্যানের মৃত্যুতে ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com