শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠিতে সাইবার বুলিং ও নারীর সচেতন শীর্ষক সভা অনুষ্ঠিত

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২০১ বার

বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ৮মার্চ ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে সাইবার বুলিং এবং নারীর সচেতনতা শীর্ষক আলোচনা সভা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সরকারি মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, ইসরাত জাহান সোনালী, সাংবাদিক আ.স.ম মাহমুুদুর রহমান পারভেজ, সমাজ সেবক হাসান মাহামুদ এবং মোহাম্মদ ছবির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেস্য ডিসি বলেন, ‘বর্তমানে মানব জীবনের একটি অংশ হচ্ছে প্রযুক্তি। এটি সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তাই এই প্রযুক্তি ব্যবহারে ও সাইবার বুলিং রুখতে তোমাদের এখনই সচেতন হতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে ছবি আদান প্রদান ও কথা বার্তা বলার ক্ষেত্রে সীমাবদ্ধ অবলম্বন করতে হবে।

যে কাউকেই নিজের ব্যক্তিগত ছবি প্রেরন করা থেকে বিরত থাকতে হবে। সাইবার বুলিং এতটাই ঝুকিপূর্ন যে একটি মেয়েকে আত্মহত্যার পথে নিয়ে যায়। সে একটি সময় একাকী অনুভব করে।

এক্ষেত্রে ঐ মেয়েকে অভিভাবকের সাথে কথা বলতে হবে। যত দ্রুত সম্ভব আইনের আশ্রয় নিতে হবে। ঝালকাঠি প্রশাসন এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, বন্ধুসভার সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানাসহ সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন। সঞ্চালনা করেন ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনি।

আলোচনা শেষে ইসলামিক সাইবার সিকিউরিটির প্রশিক্ষক সাব্বীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রোগামের মাধ্যমে ভিডিও প্রেজেন্টেশন করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ একশন সোসাইটি (ইয়াস) এবং প্রথম আলো বন্ধুসভা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com