শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩২৯ বার

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থী ইজাজুলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সদর আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রাম সংলগ্ন নদীর মাঝ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।

ইজাজুলের বন্ধু মোঃ ইব্রাহিম খলিল জানায়, গত বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামের বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ইজাজুল (২২), ইব্রাহিম খলিল ও মাসুদ খান। তারা তিনজনই ঢাকার দক্ষিনখান হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেনীর শিক্ষার্থী।

দুপুরে ওই তিন বন্ধুসহ ওই এলাকার ৭/৮ জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্রোতের টানে ভেসে যায় ইজাজুল।

নিখোজের পরপরই লোহালিয়া নদীতে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড ইজাজুলকে উদ্ধারে অভিযান চালায়। পরে আজ সকালে ইজাজুলের লাশ ভেসে ওঠে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com