শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাইকে জানতে হবে- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৭০ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাঙ্গলীকে পরাধীনতার শিকল মুক্ত করতে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে জানতে হবে।

শুধু জানলেই হবে নিজে জেনে সবাইকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবেইকে তার অবস্থান থেকে অবদান রেখে বাংলাদেশকে আরো উন্নত জাতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে যেতে হবে। বিশেষ করে তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

বুধবার বিকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি শাওন।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় অনাণ্যের মধ্যে উপস্থিত সহকারী কমিশনার ভূমি মো. জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মো. এ এফএম শাহাবুদ্দিন, আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মালেক, মোখলেছুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহবায়ক আনম শাহজামাল দুলাল, বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ আওয়ামীলগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com