শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

তরুন প্রজন্মকে অপরাধ প্রবনতা থেকে দুরে রাখতে হলে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০৫ বার

ভোলার লালমোহনে বঙ্গবন্ধু লালমোহন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে।

তরুন প্রজন্মকে অপরাধ প্রবনতা থেকে দুরে থাকতে হলে নিয়মিত বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজন করা উচিত। সুস্থ জীবনযাপন করতে হলে খেলাধুলায় মন বসাতে হবে।

লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীব, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com