শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

পাবিপ্রবির রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ বার

একের পর এক নানা অনিয়ম, দুর্নীতির কষাঘাতে বিতর্কিত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম রোস্তম আলী। চাকরির শেষ সময়েও রেহাই পাননি তিনি। অবশেষে রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

গত ১০ ফেব্রুয়ারী সকাল ১১টায় রিজেন্ট বোর্ডের সভায় ভিসির দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকেরা অবস্থান নিলে দুপুর ১২টা থেকে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে রিজেন্ট বোর্ডের সদস্য শামসুল হক টুকু এমপির সাথে সমঝোতায় ভিসিকে বাইরে বের করা হয়।

জানা যায়, দুপুরে সভা চলাকালে বিতর্কিত নিয়োগ ও অনিয়ম নিয়ে রিজেন্ট বোর্ড সদস্যরা প্রশ্ন উত্থাপন করেন। এসময় উপাচার্য রোস্তম আলী উত্তেজিত হয়ে ওঠেন। শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল শুরু হলে, সভা বাতিল ঘোষণা করেন তিনি। পরে দুপুর ১২টার দিকে শিক্ষক কর্মকর্তারা উপাচার্যের কক্ষে তাকে অবরুদ্ধ করেন।

শিক্ষকদের দাবি, শিক্ষকদের আপগ্রেডেশন, বিদেশ গমন, পিএইচডি, এমফিলসহ অন্যান্য বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ কর্মসূচী চলবে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম বলেন, পূর্ব নির্ধারিত এ সভা বেলা ১১টায় উপাচার্যের কক্ষে শুরু হয়। সভায় শতাধিক নিয়োগ, আপগ্রেডেশন ও শিক্ষকদের এমফিল পিএইচডি অনুমোদনের কথা ছিল। ভিসি স্যার নিয়োগ বোর্ডের সভাপতি। তিনি তার ভাতিজিসহ ১০২টি পদে নিয়োগ দেয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে উপাচার্য ড. এম রোস্তম আলীর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

তবে, এ বিষয়টির সুরাহা হবে কিনা সে নিয়ে এখনো নানান মতবাদ শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com