মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নেছারাবাদের বার্ষিক মাহফিল

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৩ বার

উপমহাদেশের প্রখ্যাত আলেম, ইসলামী দার্শনিক হাদিয়ে যামান, মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফে শেষ হয়েছে দুইদিন ব্যাপি বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’২০২২।

২২ ও ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এবং বুধবার দু’দিন ব্যাপী এই মাহফিলে যোগ দিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে দল-মত, ছেলছেলা নির্বিশেষে দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত-আশেকান নেছারাবাদে আসেন। ইসলামপ্রিয় জনতার পদচারনায় মুখরিত ছিলো গোটা বাসন্ডা এলাকা।

২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিলো মাহফিলের কার্যক্রম। আজ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের তানফীযী বয়ান ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয় মাহফিল ও সম্মেলনের কার্যক্রম।

দেশের সকল মুসলমানদের উদ্দেশ্যে মাহফিলের সভাপতি আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর তাঁর ভাষণে, শতধা-বিচ্ছিন্ন মুসলমানদের ঐক্য-সংহতির ওপর জোর তাগিদ দেন এবং বিচ্ছিন্ন-ভূঁইফোড় কিতাব-সর্বস্ব নেসবতহীন ধর্মবেত্তা-আলেমদের ফেতনা থেকে সকলকে সাবধান থাকা আহব্বান জানান।

নেছারাবাদী হুজুর আরো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, সব ফরযের প্রধান ফরয ঐক্যবদ্ধ থাকা। অনৈক্য ও নেসবতহীনতাই মুসলমানদের সমূহ বিপর্যয়ের কারণ।

দু’দিনের মাহফিলে গুরুত্বপুর্ণ বয়ান করেন, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ও দারুল কায়েদ তাহীলী মাদরাসার মুহাদ্দেস, মুফাস্বের, মুফতীবৃন্দ ও কতিপয় সুযোগ্য ছাত্র। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত বক্তা ও পীরসাহেবান তাদের মূল্যবান ওয়াজ-নসীহত পেশ করেন।

এবারের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা।ছিলো চোখে পড়ার মতো। ওয়াজ-নসীহতের পাশাপাশি উপস্থিত মুসল্লীদের আমলী জীবন গঠনের জন্য কয়েক হাজার মুয়াল্লেম বাস্তব প্রশিক্ষণসহ নানানরকম তা‘লীম-তরবিয়ত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com