শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে সোর্স সন্দেহে পান ব্যবসায়ী উপর জুয়ারীদের হামলা

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ বার
ছবি-ফাইল ফটো

ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জে পুলিশের সোর্স সন্দেহে প্রশান্ত কুমার নামে এক পান ব্যবসায়ী মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত জুয়ারী সুজন ও তার লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ২নং ওয়ার্ড অন্নদা প্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। জুয়ারীদের মারধর থেকে প্রশান্তকে বাঁচাতে গিয়ে আহত হন তার বড় ভাই প্রতাপ চন্দ্র দাস ও ভাতিজা বিদেশ চন্দ্র দাস।

প্রশান্ত ওই গ্রামের সত্য রঞ্জন দাসের ছেলে আর চিহ্নিত জুয়ারী সুজন ও একই এলাকার শ্রীকৃষ্ণের ছেলে।

মারধরে আহত প্রশান্ত জানায়, তার বাড়ির অদূরেই একটি পরিত্যক্ত বাড়িতে সুজনের নের্তৃত্বে নিয়মিত জুয়ার আসর বসে। সেখানে জুয়ার পাশাপাশি মাদকেরও আড্ডা চলে। পাশেই পানের বরজে কাজ করতে গিেেয় এসব স্বচক্ষে দেখলেও ভয়ে কখনো কাউকে বলেনি প্রশান্ত বা তার পরিবার।

তবে জুয়ারীদের ধারণা ছিল প্রশান্ত পুলিশের সোর্স। তারই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে প্রশান্তের ছবি তোলে জুয়ারী সুজন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রশান্তকে মারধর শুরু করে সুজন, সৈয়দ, মহিউদ্দিন মাঝি ও আল আমিন।

প্রশান্তকে বাঁচাতে এসে মারধরের শিকার হন বড় ভাই ও ভাতিজা। প্রশান্তকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল আটক রাখে সুজন।

এ বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, তিনি কোনও জুয়ার আসর বসান না আর প্রশান্ত ও তার ভাই মিলেই উল্টো তাকে মারধর করেছে। এছাড়াও কারও কোনও মোটরসাইকেল আটক করেনি বলেও জানায় সুজন।

জিএম বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে শুনতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জুয়াসহ যেকোনও অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছেন তারা।

এদিকে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, সুজন অন্নদা প্রসাদ এলাকায় সুদরে কারবারি করেন। তারই সূত্র ধরে জুয়ারিদের মাঝে সুদে টাকা দেন এবং জুয়ার আসর বসায় সুজন। এ নিয়ে কেউ মুখ খুললেই তার উপর হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com