শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

গণতান্ত্রিক শিক্ষক পরিষদ কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ কর্তৃক সদ্য পদোন্নতি/পর্যায়োন্নয়প্রাপ্ত শিক্ষকদের (সংগঠনের) সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল(১৫ ফেব্রুয়ারী) রাতে হাবিপ্রবির অডিটোরিয়াম-২ এ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম।
স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রোজীনা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সদস্য প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সহ-সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. ইমরান পারভেজ।
পদোন্নতি/পর্যায়োন্নয়প্রাপ্ত শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ও মোছা. মোহসিনা আক্তার এবং সহকারী অধ্যাপক ডা. সুমন সরকার। অনুষ্ঠানে উপস্থাপনা করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রচার সম্পাদক প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com