মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ঝালকাঠিতে মাদক বিরোধী সাইকেল র‌্যালি

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৪ বার

তরুনদের মাদক থেকে মুক্ত রাখতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে ঝালকাঠির একটি সেচ্ছাসেবী সংগঠন। সাদা টি-শার্টে মাদক বিরোধী শ্লোগান লিখে সাইকেল র‍্যালি করেছে তারা।

স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাইকেল র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষীন করেছে।

পৌরসভার প্যানেল মেয়র ও সংগঠনটির উপদেষ্টা তরুন কর্মকার র‌্যালির উদ্বোধন করেন। উদ্ভোধনের সময় বক্তব্য দিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল কাদের, ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মোহাম্মদ হাসান মাহমুদ, মোহাম্মদ ছবির হোসেন এবং ঝালকাঠিসপ্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম জলিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি। সঞ্চালনা করেন ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বী।

সংগঠন প্রধান সাকির হাওলাদার রনি বলেন, তরুনদের মাদক থেকে মুক্ত রাখতে ভাষার মাসে এই ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে তারা।

আলোচনা শেষে ঝালকাঠি শহীদ মিনার চত্বর থেকে সাইকেল র‌্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহ ঘুরে মাদক বিরোধী স্লোগান প্রচার শেষে কেন্দ্রীয় শহীদ চত্বর এসে শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com