শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠিতে গ্রন্থাগার দিবস পালিত

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৬ বার

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. কামরুন্নেছা আজাদ ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন।

এছাড়া, সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন সময়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৭ জনের হাতে পুরস্কার তুলে দেন- জেলা প্রশাসক জোহর আলী।

সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com