শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে-এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২১ বার

ভোলার লালমোহনের প্রায় ৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন নতুন ডাকবাংলোর শুভ উদ্বোধন করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

 

ভোলা জেলা পরিষদের বাস্তবায়নে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ডাকবাংলোর সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে।

 

শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পর্যটন, আবাসনসহ সকল ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন উন্নত রাস্ট্রে পরিনত হতে চলছে। পৃথিবীর অনান্য রাস্ট্র এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে ততদিন পথ হাবারে না বাংলাদেশ।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদের সদস্য মনির হাওলাদার, মাকসুদুর রহমান হাওলাদার ও সাবিনা ইয়াসমিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com