শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

ব‌রিশা‌লে পরীক্ষা শুরুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২১৬ বার

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সা‌ড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে মানববন্ধন করে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একই স্থানে পৃথক একটি মানববন্ধন করে।

এ সময় ক‌লেজ শিক্ষার্থী আব্দুর র‌হিম জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিন ৭টি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত পরীক্ষা করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

যার ফলে মাত্র ২-৩টি বিষয়ের পরীক্ষা তাদের আটকে রয়েছে। তাছাড়া বানিজ্যমেলাসহ নানা কর্মকাণ্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে।

এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানা‌চ্ছি।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ গোলাম কিব‌রিয়া ব‌লেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com