মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সাতক্ষীরায় বাসচাপায় হেলপার নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৯২ বার
ফাইল ফটো

সাতক্ষীরা শহরে বাসচাপায় একই পরিবহনের হেলপার তানভির হোসেন (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে শহরের রাধানগরের ঈগল পরিবহন কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভির হোসেন খুলনা শহরের সোনাডাঙা থানার হাফিজনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ঈগল পরিবহনের সাতক্ষীরার রাধানগর কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঈগল পরিবহনের কোচটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন ওই গাড়িরই হেলপার তানভির হোসেন।

পেছনের চাকা পরিষ্কার করার সময় চালক পেছনের দিকে চালালে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তানভির।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com