বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের মো. সহিদ উল্যাহ খান সোহেল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩০২ বার

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নৌকা প্রতীকের মো. সহিদ উল্যাহ খান সোহেল।

রোববার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার রবিউল আলম সহিদ উল্যাহ সোহেলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এ পৌরসভার মোট ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল পেয়েছেন ২৬ হাজার ৪০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৮ ভোট।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফুল হায়দার লেনিন মোবাইল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৪৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী আবু নাছের নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. কাজী আনোয়ার হোসেন জগ প্রতীকে পেয়েছেন ২২৭ ভো।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. সহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৫০ ভোট। জাতীয় পার্টির মো সামছুল ইসলাম মজনু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৭৯ ভোট।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অফিসার রবিউল আলম রোববার রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটায় শুরু থেকে বিরতিহীনভাবে বেলা ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৪০১ জন, নারী ভোটার ৩৮ হাজার ৩২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com