শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

ঝালকাঠিতে দু’দফা দাবীতে ভূমি কর্মকর্তাদের স্মারকলিপি

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৯৭ বার

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি (বাভূঅকস) ঝালকাঠি জেলা শাখা দু’দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারলিপি দিয়েছে ভূমি মন্ত্রলালয়ের সচিব বরাবরে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক মো. জোহর আলী’র হাতে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আবুল বাসার ও সাধারন সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাদের দাবী দুটি হলো, আগামী ১৫ জানুয়ারী’২০২২ তারিখের মধ্যে বেতন স্ক্রেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং আগামী তিন মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ২০১৩ হতে এ পর্যন্ত অগনিতবার বেতন স্কেল এবং পদোন্নতি প্রদানের বিষয়ে আস্বাস প্রদান করলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহন না করার ফলে মাঠ পর্যায়ে একাধিক অফিসের দায়িত্বে ভূমি উপ-সহকারী কর্মকর্তাগন রয়েছেন, যাদের দীর্ঘ ৮ বছর পর্যন্ত পদোন্নতি নেই। অন্যদিকে মৃত্যুবরণ, অবসরজনিত কারনে লোকবল প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বর্তমানে কর্মকর্তাদের দাপ্তরিক কাজ করতে বেশ বেগ পোহাতে হয়। ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর পাইলটিংকরা, ই-নামজারীসহ নানান কাজ পরিবারের লোকজনদেরকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করানহয় বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ পর্যায়ে কাল বিলম্ব না করে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির দু’দফা দাবী অনতিবিলম্বে কার্যকর করার জন্য স্মারকনলিপির মাধ্যমে ভূমি সচিবকে অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com