শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশাল বোর্ডে শির্ষে পিরোজপুর জেলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫০ বার

এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হাড়ের দিক থেকে পিরোজপুর জেলা সবার শীর্ষে
রয়েছে। আর সবার নীচে রয়েছে ভোলা জেলা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান
ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর গড় পাশের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার
শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৯২ দশমিক ২৬। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা
বরিশাল জেলার পাশের হার ৯০ দশমিক ৯২। তৃতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার
পাশের হার ৯০ দশমিক ৭৩।চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৯০
দশমিক ০৮।পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৮৯ দশমিক ৮০।

 

আর সবার শেষে থাকা ভোলা জেলার পাশের হার ৮৭ দশমিক ১০।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সবথেকে বেশি এরপর
ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে
বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৮ হাজার ২৮০ জন
জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩৬৮ জন এবং ব্যবসায়
শিক্ষা বিভাগ থেকে ৫৭১ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাশ করেনি এমন কোন বিদ্যালয় নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com