শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ঝালকাঠি লঞ্চ ঘাটে স্বজনদের খোঁজে স্বজনরা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার

মো. মনির হোসেন ঢাকার ডেমরা থানার বক্সনগর থেকে শুক্রবার সকাল ৯টায় ঝালকাঠি এসেছে তার বোন তাসলিমা আক্তার (৩২), দুই ভাগনি সুমাইয়া আক্তার মীম (১৫) এবং সুমনা আক্তার তানিশা (১০) কে খুজে পায়নি এখনো।

 

সুমন বলেন শুক্রবার সাড়াদিন হাসপাতাল এবং মর্গে খোঁজ করেছি কাউকে পাইনি। শনিবার ভোর থেকে ট্রলার নিয়ে নদীতে নদীতে খোঁজ করতেছি। বোনের সাথে শেষবারের মতো কথা হয়েছে বৃহস্পতিবার রাত ১১ টায়।

 

ভাই মনিরকে তাসলিমা ফোনে বলেছে, মীম ও সুমনা ঘুমিয়ে পরেছে। আমি ঘুমাবোনা, ঘুমালে ব্যাগ চুরি হতে পারে। বরগুনা থেকে আসা তাসলিমার স্বামী সুমন হোসেন বলেন, পরিবারকে আমি ডেমরায় রেখে ১৫ দিন আগে বাড়িতে এসেছি। বাড়িতে নতুন ঘড় নির্মান করতেছি তা দেখারর জন্য ওরা “অভিযান লঞ্চে” বরগুনা রওনা করেছিলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com