রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

মেসির পিএসজিতে যাওয়ার সম্ভাবনা

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩০৮ বার

বার্সেলোনা থেকে বিদায়ের পর মেসির সম্ভাব্য ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

 

আজ (৮ আগস্ট) সংবাদ সম্মেলনে হাজির হয়ে বিষয়টি নিশ্চিত করেন খোদ মেসি।

 

এবার ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, আজ রোববার রাত বা কালকের মধ্যেই হয়ে যেতে পারে বিশ্বসেরা এ ফুটবলারের মেডিকেল পর্ব।

লে’কিপের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহেই পিএসজিতে যোগ দিতে পারেন মেসি। আর্জেন্টাইন এ ফরোয়ার্ড ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। খুব শিগগিরই তিনি ফ্রান্সে পাড়ি জমাবেন এবং আজ রাত বা কালকের মধ্যেই লিগ ওয়ান জায়ান্ট পিএসজির সঙ্গে মেডিকেল পর্ব শেষ করবেন।

 

বার্সেলোনা থেকে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে এখন ফ্রি এজেন্ট হিসেবে আছেন মেসি। স্প্যানিশ ও ফ্রেঞ্চ সংবাদমাধ্যমগুলোর পর এবার পিএসজিতে যাওয়া নিয়ে সম্ভাবনার কথা জানালেন মেসি নিজেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com