বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৮ম মৃত্যুবার্ষিকীতে মহানায়িকাকে স্মরণ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২২৩ বার
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮ম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল । তিনি ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতায় মারা যান।

দিনটি পালনে পাবনায় গতকাল সোমবার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পুষ্পমাল্য অর্পণ ও স্মরণ সভার আয়োজন করে।

সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাংস্কৃতিক কর্মীরা।

পরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। স্মরণসভার শুরুতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদ্য প্রয়াত সভাপতি সাইদুল হক চুন্নুর মৃত্যুতে শোক জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন- পরিষদের সদস্য মাজহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু, পরিষদের সাংগঠনিক সম্পাদক সরোয়ার উল্লাস, সাংস্কৃতিক কর্মী শিশির ইসলাম, অঞ্জলি ভৌমিক, আনিকা তাসনিম প্রমুখ।

সভায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি উদ্ধারের দীর্ঘদিন পার হলেও বাড়িটিতে স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বাড়িটিতে এখনও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার কোনো কাজ হয়নি। দিনে দিনে বিষয়টি স্তিমিত হয়ে পড়েছে।

জেলা প্রশাসন থেকে এ দিনে কোনো আয়োজন না করায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এখন আবার আন্দোলনের সময় এসেছে।

বাড়িটি উদ্ধারে যেমন আন্দোলন সফল হয়েছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধভাবে বাড়িটিতে সংগ্রহশালা করার আন্দোলনে নামতে হবে।

দ্রুত স্মৃতি সংগ্রহশালার কাজ শুরু করে সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে সরকারের প্রতি আহবান জানান সাংস্কৃতিককর্মীরা।

উল্লেখ্য, সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের পাবনায়। শৈশব কেটেছে সেখানেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com