শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখনো পৃথিবীর বিখ্যাত ভাষণ- এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৭৯ বার

লালমোহনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র্যা লী, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার লালমোহনে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে।

সোমবার সকালে লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যা লী বের হয়ে উপজেলা পরিষদের অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। র্যা লীর নেতৃত্বে ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এরপর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন এমপি শাওন ও নেতাকর্মীরা। পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ ই মার্চ মুক্তিযুদ্ধকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে আন্দোলনের ভাষণ দিয়েছিলেন।

৭ মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ পুরো পৃথিবী জোরে আলোড়ন সৃষ্টি করেছিল। তার সেই ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণ প্রতিটি বাঙালির মনে জায়গা করে নিয়েছিল।

প্রতিটি বাঙালির প্রাণে প্রাণে মিশে যায় ৭ ই মার্চের স্বাধীনতা সংগ্রামের ভাষণ। ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখনো বিখ্যাত। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হলো ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো ৭ ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

বর্তমানে ৭ মার্চকে বিশ্ব স্মৃতির আন্তর্জাতিক নিবন্ধন হিসেবে পুরো বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক মিয়া, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, কামলা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুলসহ আওয়ামীলীগের বিভন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com