মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

৪০ কেজিতে মণ ধান বিক্রির দাবিতে কৃষক সমাবেশ মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২০০ বার

৪৬ কেজিতে ধানের মণ নয়, ৪০ কেজিতে মণ হিসেবে পাইকারদের ক্রয় করা, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়, খাল জলাশয় ও স্লুইসগেট উম্মুক্ত করন এবং খালের লিজ বাতিলসহ ১০ দফা দাবি আদায়ে কৃষক সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষি নির্ভর বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতির নেতা জি,এম মাহবুবুর রহমান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পাখিমারা বাজারে প্রদক্ষিণ করে। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বো মুক্তিযুদ্ধের বাংলাদেশ।’ এই শ্লোগান নিয়ে কলাপাড়ায় বিভিন্ন দাবিতে কৃষক সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com