বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৯ বার
বেশ কিছু দাবির প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় দাবির প্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা লাগাতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আন্দোলনরতরা।
পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবিগুলো সমাধানের আশ্বাস দেন তারা।
তাদের দাবিসমূহের মধ্যে ছিলঃ •ক্রেডিট ফি ৮০ টাকা নির্ধারণ •সেমেস্টার ডিউরেশন ৪-৫ মাস •একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালনা •ছাত্র সংসদ এর কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সংসদীয় ফি স্থগিত • পরীক্ষা শেষের ১ সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রদান
আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাষ্যমতে, এক সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হয় পরের সেমিস্টারের এনরোলমেন্টের আগে। তখন কারও রেজাল্ট খারাপ হলে তা রিকভারের সুযোগ থাকেনা।
এ ছাড়া অতিরিক্ত ক্রেডিট ফি ও অকার্যকর ফিগুলো বাতিলের দাবি শিক্ষার্থীদের।
এ নিয়ে বুধবার দুপুরে ছাত্র প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং এর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com