বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবি-র ২৪ বছরে পদার্পণ উপলক্ষে গ্রীন ভয়েসের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি-র) ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে “HSTU মজার স্কুল” এ চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি রবিউল ইসলাম বলেন, গ্রীন ভয়েসের শিক্ষা বিষয়ক কার্যক্রমের  অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় দিবসে HSTU মজার ইস্কুলে  এই শিক্ষা সামগ্রী ও মেধাবৃত্তি প্রদান করা হয়। পড়াশোনা এবং ভালো কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই প্রচেষ্টা।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি রবিউল ইসলাম রুবেল, HSTU মজার ইস্কুলের সভাপতি মৃন্ময় কুন্ড দীপ, সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান হৃদয়, দপ্তর সম্পাদক অমিত হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে আজমেরি তুজ জাহান কণা সহ গ্রীন ভয়েসের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ আগস্টে গ্রীনভয়েস কর্তৃক ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক গ্রন্থ অবলম্বনে সদস্যদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অধিকার করেন মো. মুরাদ হোসেন,  দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুল্লাহ আল মামুন এবং তৃতীয় স্থান অধিকার করেন সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com