বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হাবিপ্রবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৫ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম।
সোমবার (১২ মে) রেজিস্টার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক আদেশে অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডীন পদে নিযুক্ত গণিত বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রশীদ এর কার্যকালের মেয়াদ আগামী ১৭.০৫.২০২৫ তারিখ শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় আইনের ২৩। (৫) ধারা মূলে বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে তদস্থলে পরবর্তী ২ (দুই) বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম কে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বিজ্ঞান অনুষদের ডীন পদে নিয়োগ প্রদান করা হলো।
নবনিযুক্ত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম বলেন, একাডেমিক কাজ আরও গতিশীল করতে আমরা কাজ করবো। ডিন অফিস শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় আমরা বিজ্ঞান অনুষদকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com