শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

হাবিপ্রবি তে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, অসদুপায় অবলম্বনে ১ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ 

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৬৬ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছ পরীক্ষার আওতায় আজ হাবিপ্রবিতে ৭০২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন রুম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, “গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। তিনি বলেন, আজকের পরীক্ষায়ও উপস্থিতির হার ১৭/১০/২১ তারিখ অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষার মতো অনেক বেশি, প্রায় ৯৫% এর মতো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে। পরিশেষে এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি মহামান্য রাস্ট্রপতি ও চ্যান্সেলর, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন”।

এদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রাখা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থানায় সোর্পদ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com