মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হাবিপ্রবি টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির চড়ুইভাতি 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার
চড়ুইভাতির ইতিহাস গ্রামীণ জীবনের একটি অংশ ছিল, যেখানে রান্না-বান্না আর খাওয়া-দাওয়া নিয়ে মা-চাচিদের মধ্যে গরু বা মুরগি রান্না হবে, এ নিয়ে হত দ্বন্দ্ব। কিন্তু আধুনিকতার সাথে সাথে আজ এই ঐতিহ্য প্রায় বিলুপ্ত। পিকনিক ও শিক্ষা সফরের প্রভাবে গ্রামীণ পরিবেশের সেই চড়ুইভাতি আর দেখা যায় না।
তাই ছোট বেলার সেই চড়ুইভাতির আসল নামকরণ ও বিশেষত্বটা তুলে ধরতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা চড়ুইভাতির আয়োজন করে।
 শনিবার (১৫ ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুবরা গ্রামে জাঁকজমক ভাবে আয়োজন হয় । আয়োজন করা হয় গ্রাম বাংলার বিভিন্ন রকমের খেলা। এই সকল কারুকার্যে ফুটেওঠে আধুনিকতা বিহীন শান্ত, নির্মল, সৌন্দর্য মন্ডিত ও সুশৃঙ্খল গ্রামের খণ্ডাংশ।
চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো শাহাদত হোসেন লিখন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
 টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হাফিজুর রহমান অর্ক চড়ুইভাতি নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চড়ুইভাতি আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের মধ্যে সম্পর্ক এবং ঐক্য গড়ে তোলে।
এসব অনুষ্ঠানে একদিকে যেমন সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়, তেমনি বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলা এবং বিনোদনের মাধ্যমে চিত্তবিনোদনও নিশ্চিত হয়। আমরা আশা করি, ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে আয়োজন করতে পারব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com