মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হাবিপ্রবি ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৫ বার
কেন্দ্রঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ অভিযান পালন করেছে শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৬শে জুন) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে তারা এ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবুর রহমান, দপ্তর সম্পাদক এটিএম সিফাতুল্লাহ ও অন্যান্য নেতাকর্মী৷
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিবুর রহমান বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচি মূলত আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে নেওয়া।
আমরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ৩০০টি বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি এবং ক্যাম্পাসে একশ’র অধিক গাছ লাগিয়েছি।
পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের এই কঠিন সময়ে গাছ লাগানো শুধু প্রতীকী কর্মসূচি নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার প্রয়াস।”
উল্লেখ্য, উক্ত কর্মসূচি ১ জুন থেকে শুরু হয়ে আগামী ৩০জুন পর্যন্ত চলমান থাকবে। কর্মসূচির এবারের স্লোগান “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com