বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হাবিপ্রবি কৃষি প্রকৌশল ছাত্র সমিতির নেতৃত্বে রাসেল-জাবেদ

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৬ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কৃষি প্রকৌশল ছাত্র সমিতির (AESA) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী উক্ত বিভাগের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ৩২ সদস্যের কমিটি নির্বাচন করা হয়।
নতুন কমিটিতে সভ সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইরফান খান রাসেল এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছে একই বর্ষের শিক্ষার্থী মো. জাবেদ মজুমদার।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
নবনির্বাচিত ভিপি মো. ইরফান খান রাসেল বলেন, “এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি সংগঠনের উন্নয়নে, শিক্ষার্থীদের কল্যাণে এবং কৃষি প্রকৌশলের অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমরা একসঙ্গে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাব ইন শা আল্লাহ।”
নবনির্বাচিত জিএস জাবেদ মজুমদার বলেন, “আমি বিশ্বাস করি,  সময়নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা এসোসিয়েশন এর মৌলিক কাজ গুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবো।
আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি, আমাদের পরিশ্রমের ফল আমাদের সবার জন্য সফলতা এবং সম্মান বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com