শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

হাবিপ্রবিসাসের নির্বাচনে ১৯ জনের মনোনয়ন ফরম সংগ্রহ 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি(হাবিপ্রবিসাস) এর পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
সংগঠন সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত কার্যনির্বাহী কমিটির ১১ টি পদের বিপরীতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৯ জন প্রার্থী।
এ নির্বাচনকে কেন্দ্র করে ১০ ও ১১ আগস্ট মনোনয়ন ফর্ম সংগ্রহ, ১১ আগস্ট মনোনয়ন ফর্ম জমাদান, ১২ আগস্ট মনোনয়ন ফর্ম প্রত্যাহার, ১৩ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন এবং ১৪ আগস্ট ভোট গ্রহণের নির্বাচনী তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৩।
গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কার্যালয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে কার্যনির্বাহী কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর ড. মো: ইয়াছিন প্রধান, নির্বাচন কমিশনার হিসেবে মো: আব্দুল মোমিন সেখ, হাবিপ্রবি সাংবাদিক সমিতির চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com