মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হাবিপ্রবি’র ২১ শিক্ষার্থীর থাইল্যান্ডে সার্টিফিকেট অর্জন,জানালেন পরিকল্পনা

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫২ বার
থাইল্যান্ডে সফলভাবে আন্তর্জাতিক ইন্টার্নশিপ সম্পন্ন করে দেশে ফিরেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২১ জন শিক্ষার্থী। পেয়েছেন ট্রেনিং সার্টিফিকেট।
এবছর ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত থাইল্যান্ডের খ্যাতনামা মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে (Mahasarakham University) অনুষ্ঠিত হয় এই ক্লিনিকাল ট্রেনিং প্রোগ্রামটি। হাবিপ্রবির ডিভিএম ১৭তম ব্যাচ থেকে মনোনীত এই ২১ শিক্ষার্থী সেখানে হাতে-কলমে পশু চিকিৎসার বিভিন্ন শাখায় প্রশিক্ষণ লাভ করেন। ইন্টার্নশিপ সম্পন্ন করে গেল ১৬ মে দেশে ফিরেছেন তারা।
ইন্টার্নশিপটি বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধীনে পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীরা পোষা ও গৃহপালিত প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি ও ইনপেশেন্ট কেয়ারের বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিমুল হোসেন নামের এক শিক্ষার্থী জানান, এই অভিজ্ঞতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আত্মবিশ্বাস দেখা গেছে। বিশ্বব্যাপী ভেটেরিনারি শিক্ষার মানোন্নয়ন এবং হাবিপ্রবির শিক্ষার্থীদের গ্লোবাল এক্সপোজার বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।
ইন্টার্নশিপে অংশ নেওয়া মেহেদী হাসান বলেন, ট্রেনিং শেষে ইন্টার্নশিপ সার্টিফিকেটের পাশাপাশি ২ টি অত্যাধুনিক হাসপাতালে আধুনিক ভেটেরিনারি চিকিৎসা, রোগ নির্ণয়, সার্জারি ও প্রাণীর ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। ছোট বড় পোষা প্রাণী, গবাদী পশু ও এক্সোটিক প্রাণীর রোগ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছি। এই জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের দেশের ভেটেরিনারি সেবায় প্রয়োগ করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ আমার পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি নতুন দেশের ভাষা, সংস্কৃতি ও উন্নত ভেটেরিনারি সেবার সঙ্গে পরিচিত হওয়ার দারুণ সুযোগ করে দিয়েছে। ইনশাআল্লাহ, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দেশের প্রাণিসম্পদ ও খামারিদের উন্নয়নে অবদান রাখতে পারবো।
শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান, থাইল্যান্ডে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাংলাদেশের ভেটেরিনারি খাতে বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও জনবান্ধব পশু চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা। আমরা সম্মিলিতভাবে একটি আন্তর্জাতিক মানের ভেটেরিনারি নেটওয়ার্ক গড়ে তুলতে পারবো, যেখানে গবেষণা, ফিল্ডওয়ার্ক ও উদ্ভাবনী উদ্যোগ থাকবে সমানভাবে। এছাড়া আমরা ভবিষ্যতে দেশের পশুপালন খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে চাই—যাতে পোষা প্রাণী প্রেমী, কৃষক, খামারি এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com