মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হাবিপ্রবির বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে ইসলামী ছাত্রশিবিরের ‘চা-চক্র’ আয়োজন

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাসে বিরাজমান প্রায় ৪০ টি বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে ‘চা-চক্র’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাবিপ্রবি শাখা।
শুক্রবার (৩১শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ক্যাফেতে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সাবেক সভাপতি রেদওয়ানুল হক এবং বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের কাছে সংগঠনগুলোর প্রত্যাশা এবং পরামর্শ চাওয়া হয়। একই সাথে বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তাদের এই কার্যক্রম মাধ্যমে ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক মনোভাব দূর হবে। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে ছাত্রশিবির ভূমিকা পালন করবে এবং সুস্থ ধারার রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হবে।
সমাপনী বক্তব্যে হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ভালো কাজগুলোকে আমরা যেমন প্রশংসা করবো তেমনি নেতিবাচক কাজগুলোর সমালোচনা করবো।
ইসলামী ছাত্রশিবিরের একার পক্ষে  সব কাজ করা সম্ভব নয়। আমরা আপনাদের ভালো কাজগুলোতে সমর্থন দিয়ে যাবো যাতে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ সাধিত হয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com