বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞান অলম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৬৩ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞান অলম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২১ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলম্পিয়াড ২০২২ এর উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান ।
অনুষ্ঠানের উদ্ভোদনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মামুনুর রশীদ, বিজ্ঞান অনুষদের স্বপ্নদ্রষ্টা প্রফেসর ড. বলরাম রায়, পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সাইফুর রহমান।
উক্ত বিজ্ঞান অলম্পিয়াড ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন।
মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরেই দেশকে গড়ে তোলার লক্ষে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন।
তার মন্ত্রী সভায় প্রখ্যাত বিজ্ঞানীদের রেখেছিলেন। তিনি বলেছিলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।
তারই ধারাবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।
অলিম্পিয়াডে আহ্বায়ক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মামুনুল ইসলাম এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের শিক্ষক ড. মোঃ আতিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুস সাত্তার,  রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মহসিন মিঠু।
রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড.মোঃ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে রংপুর বিভাগের প্রায় ২১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপের ২১০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে টিশার্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com