মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের থ্রি’কে ম্যারাথন অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের ফিটসোমেনিয়া থ্রি’কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ম্যারাথন অনুষ্ঠিত হয়। অল-স্পেয়ার বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, তাদের প্রধান লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার মনোভাব জাগ্রত করা। এই ম্যারাথন শুধু একটি শারীরিক প্রতিযোগিতা নয়, বরং একটি সামাজিক উদ্যোগ ছিল, যা সমাজের প্রতি সকলের কর্তব্যবোধ এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন।
এস্পেয়ার বাংলাদেশের সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, অনুষ্ঠিত ম্যারাথনটি একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে পরিণত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দৌড়বিদ, স্বেচ্ছাসেবক, সহকর্মী এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, আগামী বছরও হাবিপ্রবি-তে এই ম্যারাথন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে, যাতে আরো বেশি সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করতে পারেন এবং একে একে সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনধারার প্রতি উৎসাহিত করতে পারি।
ম্যারাথন শেষে বিজয়ী এবং প্রথম ৫০ জনকে মেডেল এবং সকল প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com