বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাবিপ্রবিতে নবাগত শিক্ষার্থীদের অনলাইনে প্রথম দিনের ওরিয়েন্টেশন সম্পন্ন 

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার- ১ এ ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে থেকে শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, ১১.১৫ মিনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দুপুর ২.৪৫ মিনিটে এগ্রিকালচার এবং ৪.৩০ মিনিটে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে উপস্থিত থেকে সকল অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
ওরিয়েন্টেশন কার্যক্রমে সভাপতিত্ব করেন স্ব-স্ব অনুষদের সম্মানিত ডীন মহোদয়গণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচিতি স্লাইডের মাধ্যমে তুলে ধরেন ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলাবিধি নিয়ে বক্তব্য প্রদান করেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ।
ওরিয়েন্টেশন কার্যক্রমে আরও যুক্ত ছিলেন সংশ্লিষ্ট সকল অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অনুষদগুলো তাদের একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, আমরা একটি বিশেষ অবস্থা ও অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি।
তাই স্ব-শরীরে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলোনা। আমরা চাই তোমাদের যেন কোন একাডেমিক ক্ষতি না হয়, তাই দ্রুত অনলাইনে ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। তিনি নবাগত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকল বিধিবিধান মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, তোমাদের পিতা-মাতা অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, ভালো মানের গ্র্যাজুয়েট হয়ে তোমাদের পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুন্ন রাখতে হবে।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম, এছাড়াও ১১.১৫ মিনিটে ফিসারিজ, দুপুর ২.৪৫ মিনিটে ইঞ্জিনিয়ারিং এবং ৪.৩০ মিনিটে বিজ্ঞান অনুষদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com