মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হাবিপ্রবিতে ‘টেকনিকস অন হানি কোয়ালিটি কন্ট্রোল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৬ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে মধু গবেষণা বিষয়ক সেমিনার ‘টেকনিকস অন হানি কোয়ালিটি কন্ট্রোল’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল দশ’টায় বিশ্ববিদ্যালয়টির ড. এম. এ. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৪০৫ নং কক্ষে আড়াই ঘণ্টাব্যাপী এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নাজিম উদ্দীন, এন্টামোলজি বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দেরা বক্তব্য রাখেন।
সেমিনারে রসায়ন বিভাগের শিক্ষক ও অনুষ্ঠানটির কনভেনর প্রফেসর ড. মো.আতিকুল ইসলাম এবং মুখ্য আলোচক জ্যান অ্যারি ভ্যান বারকাম (পি.ইউ.এম. নেদারল্যান্ডস) মধু ও মধু গবেষণা বিষয়ক আলোচনা রাখেন।
কনভেনর প্রফেসর ড. মো.আতিকুল ইসলাম বলেন, ‘দেশের উন্নয়নের জন্য গবেষণামুখী জাতি তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কাজ। একটি দেশ গবেষণায় যত উন্নত, সেই দেশের জীবনযাত্রা এবং আর্থ-সামাজিক দিকটাও ততটাই উন্নত। আমরা সে চেষ্টাই করে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা আরো বেশি গবেষণায় আগ্রহী হবে আশা করি।
এসময় কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. রওশন আরা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাসানুর রহমান,  রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, সহযোগী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার, সহকারী অধ্যাপক ড. মো. মহসিন আলী, প্রভাষক মো. রেজাউল করিম, মিজানুর রহমান সহ অন্যান্য বিভাগীয় শিক্ষক, অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘ড.আতিকুল ইসলাম রিসার্চ গ্রুপ’ এবং স্পন্সর করেন ‘আল-মদিনা হানি’ এবং ‘আলোয়ান হানি’। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় এবং স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে রোপনের জন্য ৪ টি সুন্দরি গাছের চারা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com