বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হাবিপ্রবিতে “জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান”  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৭ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (CADS) এর আয়োজনে এবং রিসোর্স হাব কোম্পানি লিমিটেডের সহযোগিতায় “Study and job opportunities in Japan for Computer science & engineering student” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১.৩০ টায় অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস এর পরিচালক প্রফেসর ড. মো. সফিকুল বারী, কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন রিসোর্স হাব কোম্পানি লিঃ এর সিইও ইঞ্জিনিয়ার আবু সালেহ মোঃ জিনিয়াস। উপস্থাপনা করেন হাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত অর্ণব। অনুষ্ঠানে সিএসই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের সেমিনারটি মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়েছে, আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু তা সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী।
এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের পরবর্তী পদক্ষেপ গুলো গ্রহণ করবে। তিনি বলেন, বিদেশে যাওয়া খারাপ কিছু নয়, যদি উদ্দেশ্য থাকে দেশের সেবা করা। অনেকে বিদেশে যেয়ে মানবেতর জীবন যাপন করে, সেক্ষেত্রে তোমরা অনেক সৌভাগ্যবান। তোমাদের পেছনে রাষ্ট্র বিনিয়োগ করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে।
তোমরা ফোনে যে সময় ব্যয় করো এর থেকে কমপক্ষে ৩০ মিনিট উচ্চ শিক্ষার জন্য বরাদ্দ রাখতে পারো, তোমাদের সামনে অবারিত সুযোগ রয়েছে, এই সুযোগ কে কাজে লাগাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com