বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৬৫ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে “ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২” উদযাপিত হয়েছে।
ঐতিহাসিক এই দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তিতে সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ পুষ্পস্তবক অর্পণ করেন।
ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অনুষদের সম্মানীত ডীনবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ (হাবিপ্রবি শাখা)-এর নেতৃবৃন্দ, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অপারশক্তির উৎস, সমগ্র বিশ্বের সম্পদ” শীর্ষক রচনা প্রতিযোগিতা, ৭ই মার্চের ভাষণ প্রচার, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান এবং সন্ধ্যায় টিএসসি এর সম্মুখস্থ মুক্তস্থানে জাতির পিতার আন্দোলন সংগ্রাম নিয়ে নির্মিত ডকুমেন্টারি এবং চলচ্চিত্র প্রদর্শনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com