বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বপ্নের নগরীতে পরিণত হবে বরিশাল-মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে খোকন আব্দুল্লাহ

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২১ বার

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বরিশাল নগরীর পোর্টরোডে বিকাল ৫ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সরকার যে সারাদেশে উন্নয়নের কর্মযজ্ঞ ধারাবাহিকভাবে চালাচ্ছে সেভাবে বরিশাল সিটিতে তেমন কোন উন্নয়ন হয়নি।

আমাকে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে আপনারা মেয়র পদে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি নিশ্চিতভাবে বলতে পারি সুপরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে।

 

বরিশালের নাগরিকদের চলমান সকল সমস্যার সমাধান করে নতুন বরিশাল গড়ার সংকল্প আমার আছে। আপনাদের দোয়া এবং সমর্থন পেয়ে আমি নির্বাচিত হতে পারলে এখানকার সমস্যা গুলো চিহ্নিত করে আপনাদের সাথে নিয়েই আমি আগামীর নতুন বরিশাল গড়তে চাই।

রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। কিন্তু এর আগে অনেক অনিয়ম হয়েছে যা আমি নির্বাচিত হলে ভবিষ্যতে থাকবেনা।

সিটি কর্পোরেশনকে উন্মুক্ত করে দেয়া হবে নাগরিকদের জন্য।

আবুল খায়ের আব্দুল্লাহ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকল শ্রমিকসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

আওয়ামী মৎস্যজীবী লীগ মহানগর শাখার সভাপতি খান মোঃ হাবিব’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আফজালুল করীম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, এ্যাডঃ আনিস উদ্দিন শহিদ, বরিশাল আানিজীবী সমিতির সাবেক সভাপতি এ্যা. গোলাম মাসউদ বাবলু, জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ মঈন তুষার।

অনুষ্ঠিত সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

আঃ হালিম হাওলাদার, আহ্বায়ক আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল জেলা, আনিসুর রহমান সদস্য সচিব আওয়ামী মৎস্যজীবী লীগ, জাহিদ হোসাইন জুয়েল, সদস্য সচিব আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল সদর উপজেলা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আওয়ামী মৎস্যজীবী লীগ বরিশাল জেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com