শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সেতু চালু হলে গুনতে হবে না খেয়ার অতিরিক্ত ভাড়া

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার

পটুয়াখালীর লোহালিয়া সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারী-মার্চ মাসে সেতুটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে দেয়া হবে বলে জানিয়েছেন পটুয়াখালী এলজিইডি কর্মকর্তারা।

এই সেতু চালু হলে বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

স্থানীয়রা জানিয়েছেন, বাউফল উপজেলায় যেতে আগে খেয়ার মাধ্যমে নদী পাড়ি দিতে হতো। রাতে এসকল খেয়া পারাপারে সমস্যা হতো এবং অতিরিক্ত ভাড়া দিয়ে পারাপার হতে হয়। লোহালীয়া সেতু চালু হলে খেয়া পারাপারের এসকল ভোগান্তী কমবে।

সরেজমিন দেখা গেছে, নদীর নাব্যতা এবং নৌযান চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে কারনে সেতুর মাঝখানে ১০৭ মিটার দৈর্ঘ্যরে একটি স্টিল কাঠামো নির্মাণ করা হয়েছে।

নির্ধারিত সময়ে আগামী ফেব্রুয়ারী-মার্চের দিকে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন। লোহালিয়া নদীর ওপর ১৪টি স্প্যানবিশিষ্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ সেতুটি তৈরিতে ব্যয় হচ্ছে ৪৭.১৯ কোটি টাকা।

সেতু নির্মানের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকৌশলী শরীফ বলেন, ফেব্রুয়ারীর মধ্যেই আমরা আমাদের নির্ধারিত কাজ শেষ করব বলে আশা করছি। এর পর ব্রিজের ১০৭ মিটার স্টিল কাঠামো সরিয়ে দেয়া হবে এবং এর নিচ দিয়ে বড় নৌযান চলাচল করতে পারবে। স্থানীয় সরকার প্রকৗশল বিভাগের নির্মাণ করা সেতুতে টোল আদায় করা হয় না। এ সেতুতে চলাচলকারী কোনো যানবাহনকে টোল দিতে হবে না।

স্থানীয় বাসিন্দা মিজান বলেন, আগে লোহালীয়া নদীর ওপারে যাতায়াতে ট্রলারে অতিরিক্ত ভাড়া দেয়া লাগতো। এখন সেতু চালু হলে রাতেও মটরসাইকেল দিয়ে যাতায়াতে সমস্যা হবে না আমার।

এদিকে ফিজিওফেরাপিস্ট রবিউল জানিয়েছেন তিনি রাত ১০ টায় কাশিপুর, নওমালা রোগী দেখতে যেতেন। রাতে ট্রলারে অতিরিক্ত ভাড়া দিয়ে নদী পারাপার হওয়া লাগতো। এখন সেই ভোগান্তী হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com