বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সাটুরিয়ার বরাইদে নৌকা প্রতিকের বর্ধিত সভা অনুষ্ঠিত

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১নং বরাইদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদ এর নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ চত্বরের সামনের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদের পক্ষে নৌকা মার্কায় ভোট চান দলীয় নেতা কর্মীরা।
উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিউলি আক্তার, উপজেলা আওয়ামীর সহ- সভাপতি মোঃ ওয়াদুদ বাবু, নৌকা প্রতীকে বরাইদ ইউপি চেয়ারম্যান প্রার্থী হারুন উর রশিদ প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com